• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বিজয় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার ভোর থেকেই ফুলেল শ্রদ্ধায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে থাকে সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে ঈশ্বরগঞ্জ পৌর সদরের ডাকবাংলো সংলগ্ন স্থানীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন। 

সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির পর স্থানীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল তাদের নিজ নিজ দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। 

উপজেলা প্রশাসনের আয়োজিত কর্মসুচীর মধ্যে ছিল, সরকারি বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি, স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের কবর জিয়ারত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কবিতা প্রতিযোগিতা, আনিষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, ঈশ্বরগঞ্জ সোনালি টকিজে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দফতরের ১৪টি প্রদর্শণী স্টল বসানো হয়। বিকেলে আলোচনা সভা শেষে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

image

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...

image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

৪

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

৫

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

  • company_logo