• সমগ্র বাংলা

উলিপুরে আব্দুল জব্বার কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আব্দুল জব্বার কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পরে উক্ত কলেজের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলার যুগ্ন আহ্বায়ক আইনু ইসলাম এর সঞ্চালনায় আব্দুল জব্বার কলেজের কার্যনির্বাহী সদস্য হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি হায়দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মশিউর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান (বুলবুল),জামায়াতে ইসলামী ঢাকা উত্তর শাখার নায়েবে আমীর শাহ আজিজুর রহমান তরুন (ইঞ্জিনিয়ার), ইউনিয়ন বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) আবু তাহের, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বসুনিয়া, থেতরাই আব্দুল জব্বার কলেজের কার্য নির্বাহী সদস্য কামরুজ্জামান, সার্বিক নির্দেশনায় ছিলেন প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিবুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, থেতরাই আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান সহ অত্র কলেজের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

মন্তব্য (০)





image

ভালো দাম ও ফলনে বেড়েছে পাটের আবাদ

জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বি...

image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

image

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমি...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

image

জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাস...

image

গাজীপুরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত, এক ব্যক্তির ১ মাসে...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...

  • company_logo