• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রাণীনগরে মহান বিজয় দিবস পালিত

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস পালিত  হয়েছে। এলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা শুরু হয়।

এর পর রাণীনগর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর বিজয় মেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহাইমেনা শারমীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নওশাদ হাসান, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থী ওবিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পরিবারের সদস্যদের সংবোর্ধনা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এছাড়া উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠন বিজয় র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo