প্রতীকী ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সোহান হোসেন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত সোহান সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের উত্তর রাঘবপুর গ্রামের সৌদি প্রবাসী আলতাব হোসেনের ছেলে। সোহান দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে টেবুনিয়া-চাটমোহর মহাসড়কের দেবোত্তর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশও স্থানীয়রা জানায়, সোহান মোটরসাইকেল নিয়ে টেবুনিয়া থেকে দেবোত্তর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়। এসময় মোটরসাইকেল পাশের খালে পড়ে গিয়ে দুমড়ে মুছড়ে যায়। পরে আটঘরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলটি উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ট্রলি আটক করা হয়েছে। তবে টলির চালক পালিয়ে গেছে।’
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...
ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)