• লিড নিউজ
  • সমগ্র বাংলা

শিবচরে নির্মাণাধীন হাইটেক পার্ক স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম পুনঃনির্ধারণ করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ করা হয়। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও। এর প্রতিবাদে শিবচরের সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানা ভাবে প্রতিবাদ জানাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মাদারীপুর জেলার শিবচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে শিবচরের সর্বস্তরের জনগনের আয়োজনে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, ২০২২ সালে নেয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ প্রযুক্তির নানাখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ২০২২ সালের ১ জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 'ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি' গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০২৩ সালের ৩১ জানুয়ারি। অধিগ্রহণ করা ৭০ একর জমি নির্ধারণ করা হয়েছিল। যেখানে বালু ফেলে ভরাটের কাজ শুরু হয়েছিল। প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই ২০২৪ সাল পর্যন্ত ব্যয় হয়েছে ২৪৮ কোটি টাকা।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সিদ্ধান্তের পরিবর্তন না হলে আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা জানান, তথ্য-প্রযুক্তির মাধ্যমে বেকারত্ব হ্রাস ও আর্থ সামাজিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে শিবচরবাসীর এই হাইটেক পার্ক খুবই প্রয়োজন। শিবচরের তরুণ প্রজন্মরা তাদের জীবন দিয়ে হলেও এই নির্মাণাধীন প্রজেক্টকে অন্য কোথাও স্থানান্তর হতে দেব না। প্রয়োজনে মহাসড়ক অবরোধ সহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
 

মন্তব্য (০)





image

ভালো দাম ও ফলনে বেড়েছে পাটের আবাদ

জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বি...

image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

image

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমি...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্...

image

জুলাই গণঅভ্যুত্থানে পাবনায় শহীদদের স্মরণে কবর জিয়ারত ও দোয়া

পাবনা প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানে পাবনার শহীদ মাহাবুব হাস...

image

গাজীপুরে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালত, এক ব্যক্তির ১ মাসে...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এ...

  • company_logo