• জাতীয়

রংপুর বিভাগে জানুয়ারি মাসে আমন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে: খাদ্য উপদেষ্টা

  • জাতীয়

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণে বিভিন্ন সময় ধান-চাল সংগ্রহ করে থাকেন। এবছরও তার ব্যত্যয় ঘটেনি। একদিকে যেমন কৃষকরা তাদের উঠতি ফসল বিক্রি করে লাভবান হচ্ছেন।

অপরদিকে এই মজুদকৃত খাদ্য শষ্য দেশের সংকটকালীন সময়ে ওএমএস বা বিভিন্ন পদ্ধতিতে মার্কেটে ছাড়া হয়।

গত রোববার দুপুরে নীলফামারী সার্কিট হাউজ হল রুমে রংপুর বিভাগের জেলা প্রসাশক ও খাদ্য নিয়ন্ত্রকদের সাথে এক মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী জানুয়ারির মধ্যে খাদ্য শষ্য সংগ্রহে রংপুর বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মন্তব্য করেন এই খাদ্য উপদেষ্টা। এছাড়াও কৃষি প্রধান এই বিভাগ থেকে অন্যান্য জেলার চাহিদা মেটাতে খাদ্য শষ্য সংগ্রহ করা হবে।

রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, রংপুর বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগের আট জেলার  জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ উপস্থিত ছিলেন। সেখানে আমন ধান ও সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে নানা বিষয় আলোচনা করা হয়।

মন্তব্য (০)





image

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্...

image

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্ব...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যো...

image

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক : টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে...

image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

  • company_logo