ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনিরা দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, চিকিৎসক, লেখক, সাংবাদিক, প্রকৌশলীসহ মেধাবী বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিলেন তা তুলে ধরা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বজরা এল,কে আমিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবাইদুর রহমান বুলবুল, উপজেলা প্রকৌশলী প্রদিপ কুমার সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ফয়জার রহমান সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...
জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

মন্তব্য (০)