• সমগ্র বাংলা

ফরিদপুরের দেশীয় খেলার আয়োজনে লাঠিখেলা ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 

ফরিদপুর প্রতিনিধিঃ যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি ছেড়ে খেলার মাঠে ফেরাতে ফরিদপুরের গঙ্গাবর্দীতে দেশিয় খেলার আয়োজনের অংশ হিসেবে লাঠিখেলা ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর)  দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। 

আয়োজকদের পক্ষে দেশীয় খেলার আয়োজন কমিটির সভাপতি মোঃ লুৎফর রহমান জানান, দেশীয় খেলার অংশ হিসেবে চারটি গ্রুপের অংশগ্রহণে দুপুর থেকে লাঠিবাড়ি খেলা শুরু হয়। বিকালে ৮ দলীয় চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

পক্ষকালব্যাপী টুর্নামেন্টের আয়োজনে চূড়ান্ত খেলায় আরবি মটরস একাদশ ২-০ এর ব্যবধানে শ্যামসুন্দরপুর সেভেন স্টার একাদশকে হারিয়ে জয়লাভ করে। 

আশেপাশের বিভিন্ন গ্রামের গ্রামের কয়েক হাজার নারী পুরুষ ও শিশু কিশোর এ আয়োজন উপভোগ করেন।

আয়োজক ও অতিথিরা মনে করেন, গ্রামগঞ্জে দেশীয় নানা খেলার আয়োজনের মধ্য দিয়ে যুব সমাজকে মাদক ও মোবাইলের আসক্তি থেকে খেলার মাঠে ফিরিয়ে আনা সম্ভব। তাই আগামীতে বেশি বেশি এ ধরনের আয়োজন করার আহ্বান জানানো হয়।

শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে কলস ও টেলিভিশন পুরস্কার হিসেবে বিতরণ করেন অতিথিরা। 

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, মহানগর যুবদলের ফরিদপুর জেলা শাখার  সাধারণ সম্পাদক মো. রেজওয়ান বিশ্বাস তরুণ প্রমূখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

image

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...

image

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবকলীগের মশাল মিছিল, ...

৪

জামালপুর প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডি...

image

নারায়ণগঞ্জে গোপন চেম্বার খুঁড়ে ৯৯ বোতল স্কাফ উদ্ধার, গ্রে...

৫

​নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মেঝের নিচ...

  • company_logo