• উদ্যোক্তা খবর

পাবনায় স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে চারদিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষ্যে স্বপ্নদ্বীপ রিসোর্টের আয়োজনে পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয়বারের মতো শুরু হলো চারদিনব্যাপী উদ্যোক্তা মেলা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রিসোর্টের অভ্যন্তরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, স্বপ্নদ্বীপ রিসোর্টের চেয়ারম্যান সাইদুল ইসলাম মান্না সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন কুমার কুন্ডু, বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক ববি সরদার, সাবেক ছাত্রনেতা হাফিজুল ইসলাম মুকুল, কাশেম প্রামানিক সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বজন সমাবেশ ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলী।

মেলায় ২২টি স্টলের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের তৈরি খাবার ও বাহারি পণ্য সামগ্রী বিক্রি এবং প্রদর্শন করছেন। বিজয় দিবস ও মেলা উপলক্ষ্যে রিসোর্টের প্রবেশ মূল্য (১৩-১৬ ডিসেম্বর পর্যন্ত) ৫০ টাকা করা হয়েছে। উদ্যোক্তা মেলা শেষ হবে ১৬ ডিসেম্বর।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo