• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার রাজধানী দামেস্কের কাছেই ইসরায়েলের বিমান হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর থেকেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার দেশটির রাজধানী দামেস্কের কাছেই হামলার ঘটনা ঘটলো। শুক্রবার রাতে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এবারের হামলার লক্ষ্যবস্তু ছিল দামেস্কের কাছাকাছি থাকা সামরিক স্থাপনা।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের কাছে থাকা সিরিয়ান সেনাবাহিনীর চতুর্থ ডিভিশন ও একটি ব্যাটালিয়নের ওপর এই হামলা চালানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের মাউন্ট কাসিয়ুন, সুইদার গ্রামাঞ্চলের খালখালা বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মাসয়াফের প্রতিরক্ষা ও গবেষণা ল্যাবরেটরিতে হামলা চালিয়েছে।

সংস্থাটি জানায়, এর আগে ইসরায়েলি বিমান দামেস্ক ও সুইডের গ্রামাঞ্চলে ছয়টি সামরিক স্থাপনায় হামলা চালায়।

এদিকে বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হ্যাকান ফিদান বলেছেন, তার দেশের অগ্রাধিকার হলো সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার বন্ধ করা।

 

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo