• লিড নিউজ
  • সমগ্র বাংলা

রাণীনগরে প্রণোদনার ১৬০কেজি বীজ জব্দ, জরিমানা

  • Lead News
  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কৃষি প্রণোদনার ১৬০ কেজি ধান ও ভূট্রার বীজ জব্দ করা হয়েছে। এছাড়া বীজ ক্রেতাকে ১৫হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান, কৃষি অফিস থেকে কৃষকদের বিতরনকৃত কৃষি প্রণোদনার ধান ও ভূট্টা বীজ উপজেলার চকমুনু গ্রামের মৃত মুনছুর রহমানের ছেলে বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান(৪৫) ক্রয় করে মজুত করছেন। কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদের ভিত্তিতে চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে ১৫৪কেজি হাইব্রীড ধানের বীজ এবং ছয় কেজি ভূট্রা বীজ জব্দ করা হয়। এসময় বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ২০১৮ সালের বীজ আইনের ১১/২৪(২) ধারা অনুযায়ী ১৫হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বীজগুলো  নিষ্পত্তির জন্য কৃষি অফিসের তত্যাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি। 

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo