• সমগ্র বাংলা

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে বুধবার সকালে শহরের জলেশ্বরীতলাস্থ সমিতির কার্যালয়ে ২৮০ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২৮ লক্ষ ৯৩ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আরাফাত হোসেন।

অনুষ্ঠানে সমিতির সার্বিক কণ্যাণমূলক কাজের বিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী এবং অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন ছমির উদ্দীন, অধ্যাপক আহম্মদ আলী ও এবিএম আব্দুর রশিদ। 

এই বছর সমিতির উদ্যোগে বগুড়ায় ৪৮ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৫ লক্ষ ৫৬ হাজার টাকা, সমিতির ১২০ জন সদস্যের মাঝে এককালীন অনুদান হিসেবে ৯ লক্ষ ৫৯ হাজার টাকা, ১০৯ জন সদস্যের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ খাতে ১৩ লক্ষ ৮ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসা বাবদ সমিতির ৩ জন সদস্যের মাঝে আরো ৭০ হাজার টাকা সর্বমোট ২৮০ জনের মাঝে অনুদানের অর্থস্বরুপ এবছর মোট ২৮ লক্ষ ৯৩ হাজার টাকা বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রম শেষে সমিতির মৃত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য (০)





image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

১

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

image

ফরিদপুরে জাহাঙ্গীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ঐক্যবদ...

৪

ফরিদপুর প্রতিনিধি : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনক...

image

সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভা বর্জন স্থানীয় সাংবাদিকদের

৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

  • company_logo