• উদ্যোক্তা খবর

নওগাঁয় ব্র্যাকের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় অধিকার এখানে, এখনই প্রকল্পের আয়োজনে দিনব্যাপী জাতীয় যুব  দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুবদের মধ্যে সচেতনতা ও ঐক্য তৈরির মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী ও অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে ক্ষমতায়িত করার লক্ষ্যে এমন আয়োজন করে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী, অধিকার এখানে এখনই প্রকল্প নওগাঁর ইয়ুথ সদস্যরা।

অনুষ্ঠানে জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে খেলাধুলা, রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন অধিকার এখানে, এখনই প্রকল্প নওগাঁর জেলা যুব সংগঠক ফারজানা রেজা রুমি। অনুষ্ঠানে ইয়ুথ সদস্য তাহমিনা রেজা মৌসুমী ও ইসরাফিল হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সোহান হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রী। অনুষ্ঠানে যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অধিকার এখানে এখনই প্রকল্প রংপুরের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সুত্রধর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক জাবেদ ইকবাল, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ শাখা) সাকিব বিন জামান প্রত্যয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বিশ্বজিৎ মজুমদার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo