• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সিরিয়ার নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েল

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার নৌবহরে হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েল। বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোকে অকার্যকর করার যে পদক্ষেপ নিয়েছে দেশটি, এটি তারই অংশ।

এক বিবৃতিতে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ বলেছে, সোমবার রাতে আল-বাইদা ও লাতাকিয়া বন্দরে তারা হামলা করেছে, যেখানে সিরিয়ার নৌ বাহিনীর ১৫টি জাহাজ নোঙর করা ছিল।

লাতাকিয়া বন্দরে হামলার ভিডিও ফুটেজ বিবিসি ভেরিফাই করে দেখেছে। ফুটেজে দেখা যাচ্ছে বন্দরের একাংশ এবং জাহাজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইডিএফ আরও জানায়, তাদের যুদ্ধবিমানগুলো সিরিয়াজুড়ে সাড়ে তিনশর বেশি বিমান হামলা করেছে। অন্যদিকে এর স্থলবাহিনী সিরিয়া ও দখল করা গোলান মালভূমির মধ্যবর্তী বাফার জোনের সাময়িক নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে আল-জাজিরা জানায়, তারা গত ৪৮ ঘণ্টায় সিরিয়ার ওপর ৪৮০টি হামলা চালিয়েছে। ১৫টি জাহাজ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি শহরে অস্ত্র উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এর আগে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানায়, রোববার সিরিয়ান বিদ্রোহীদের হাত আসাদ সরকারের উৎখাতের পর থেকে এ পর্যন্ত ৩১০টি হামলার তথ্য রেকর্ড করেছে।

মন্তব্য (০)





image

‎‘বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার’

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফ...

image

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া উত্তেজনার প্রভা...

image

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে গত কয়েকেদিন শান্ত থাকার পর আজ আবার...

image

ইরাকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ঘাঁটিতে সৌদি-যুক্তরাষ্ট্রের যৌ...

নিউজ ডেস্ক : ইরান-সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর...

image

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নিউজ ডেস্ক : আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলাগুলো বহাল রাখত...

  • company_logo