• বিনোদন

শুটিংয়ের মাঝেই আমিরের সিনেমা ছাড়তে চেয়েছিলেন কারিনা!

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ আমির খান ও কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিংহ চড্ডা’ মুক্তি পেয়েছিল ২০২২ সালে। তবে বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি সিনেমাটি।

কিন্তু এই সিনেমার যখন ৬০ শতাংশ দৃশ্যধারণ শেষ এমন সময়ে সড়ে দাঁড়াতে চেয়েছিলেন কারিনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন কারিনা। একই সঙ্গে জানান, এমন সিদ্ধান্তে কী বলেছিলেন আমির।  

করিনা জানান, সিনেমার তখন প্রায় ৬০ শতাংশ শুটিং হয়ে গিয়েছে। এদিকে করোনার পরিস্থিতির মধ্যেই জানতে পারেন, তিনি সন্তানসম্ভবা। অভিনেত্রীর কথায়, ‘আমি প্রথমে সাইফ আলি খানকে বিষয়টা জানাই। ও বলে আমিরের সঙ্গে কথা বলতে। ’

তারপর আমিরকে ফোনে বিষয়টি জানান করিনা। অভিনেত্রী বলেন, ‘আমি বলি, তুমি চাইলে আমাকে বাদ দিতে পারো। কারণ, আমি একজন মা এবং এই মুহূর্তে আমি আমার দ্বিতীয় সন্তানের জন্মের অপেক্ষায় রয়েছি। ’

কারিনার এমন সিদ্ধান্তে একটুও রাগ করেননি আমির। বরং সময় দিয়েছেন। কারণ সিনেমাটির জন্য কয়েকবছর ধরে নিজেকে তৈরি করেছিলেন অভিনেতা।  

কারিনার সিদ্ধান্ত জানার পর আমির বলেছিলেন, ‘আমরা একসঙ্গে সিনেমাটা করব। আমি তোমার জন্য অপেক্ষা করব। ’ করিনাও আমিরের সিদ্ধান্ত শুনে খুশি হন। পরবর্তীতে একসঙ্গেই সিনেমাটির কাজ শেষ করেন। 

মন্তব্য (০)





image

‎পাঁচ বছরের সংসারে ইতি, মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিল...

১

বিনোদন ডেস্কঃ ভেঙে গেল সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্&zwnj...

image

মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে : বুবলী

২

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ সোহেল খানের মৃত্যুতে শোক প...

image

‎জল্পনা-কল্পনার অবসান, মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট উঠল যা...

৩

বিনোদন ডেস্কঃ সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো মিস ইউনিভ...

image

আমি বোরকা পরি না, কিন্তু কেউ মানা করলে ৩টি বোরকা পরব: শাব...

৪

বিনোদন ডেস্ক : পবিত্র কোরআনে নারীদের বোরকা পরার কোনো নির্দেশ...

image

‘এমন বিদায় ভাগ্যের বিষয়’, সোহেল খানকে নিয়ে দীপা খন্দকার ‎

৫

‎বিনোদন ডেস্ক: ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়েছি...

  • company_logo