• লিড নিউজ
  • উদ্যোক্তা খবর

নওগাঁয় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • Lead News
  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাছ চাষে আশার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের ডানা পার্কে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকার এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।

আশার জেলা ম্যানেজার টিএম আব্দুল হালিমের সভাপতিত্বে ও আশার জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকার জুনিয়র এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আব্দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আশার কম্পিউটার প্রকৌশলী এনামুল হক প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো: বায়েজিদ হোসন। কর্মশালায় জেলার সদর, আত্রাই ও রাণীনগর উপজেলার মোট ৩০জন মৎস্য চাষীরা অংশ গ্রহণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করে মাছ উৎপাদন আরোও বৃদ্ধি করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহŸান জানান।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo