• সমগ্র বাংলা

ফরিদপুরে বাস-কনস্ট্রাকশন মিক্সার গাড়ি সংঘর্ষে হেলপারের মৃত্যু, আহত ১৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ভূয়ারকান্দী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে বাস ও কনস্ট্রাকশন মিক্সার গাড়ি মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জানা গেছে, ঢাকা থেকে কালীগঞ্জগামী গোল্ডেন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-৮৩৫৯) এবং মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কনস্ট্রাকশন মিক্সার গাড়ি (ঢাকা মেট্রো শ-১১-৩৯২৫) মুখোমুখি সংঘর্ষে হয়। এতে গোল্ডেন পরিবহনের হেলপার মো. মিলন শেখ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। নিহত মিলন শেখের গ্রামের বাড়ি ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা।

এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহত হেলপারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, দুর্ঘটনাস্থলে রেকার দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo