• লিড নিউজ
  • সমগ্র বাংলা

নীলফামারীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলা পর্যায়ে সেরা পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। 

সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সেরাদের প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন।

ব্র্যাকের জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জেলা সদরের নাসরিন আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে ডোমার উপজেলার ফারহানা বিনতে আলম, সফল জননী হিসেবে ডিমলা উপজেলার ছন্দা রানী বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু কারী হিসেবে ডোমার উপজেলার রুপালী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী হিসেবে জেলা শহরের ফওজিয়া ইয়াছমিন জলি।

মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, সম্মাননা প্রাপ্তদের একটি করে সনদ ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

বলেন, নির্বাচিত জয়িতাগণ বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন। 

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo