• সমগ্র বাংলা

লালমনিরহাটের মালিক সমিতির সম্মেলন অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে জেলা ট্রাক ও ট্যাংক লরী মালিক সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। 

সম্মেলনে উপস্থিত গাড়ি মালিকেরা তাদের নানা রকম সমস্যা ও সড়কে ভোগান্তির কথা তুলে ধরেন। এবং এসবের সমাধান দাবি করেন। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে জেলার লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কটি চার লেনে রুপান্তরিত করার উদ্যোগ নেয়া হবে। সকল ক্ষেত্রে দূর্নীতি দূর করে সবার ন্যায্য অধিকার প্রাপ্তি নিশ্চিত করা হবে। আলোকিত লালমনিরহাট গঠনে ১৩ দফা বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। দীর্ঘ ১৬ বছরে লালমনিরহাট জেলা অনেক পিছিয়ে পড়েছে। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমরা সম্মিলিতভাবে জেলার উন্নয়ন করতে চাই।

 সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা ট্রাক ও ট্যাংক লরী মালিক সমিতির সভাপতি আশরাফ আলী লাল। এ সম্মেলনে জেলার ট্রাক ও ট্যাংক লরী মালিকগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

১

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

২

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

image

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...

  • company_logo