• লিড নিউজ
  • সমগ্র বাংলা

লালমনিরহাটে খাদ্যের গুনগত মান পরীক্ষা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের লালমনিরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে রবিবার বিকেলে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলায় খাদ্য পণ্যের গুণগত মান যাচাই করা হয়। এ সময় ভ্রাম্যমান নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন খাদ্যের গুণগত মান পরীক্ষা এবং মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। হোটেল রেস্তোরায় খাদ্যে ব্যবহৃত পোড়া তেল পরীক্ষা, মধু ,ঘি, ফলমূল, খাবার লবণ ,সবজি সহ বিভিন্ন খাদ্যদ্রব্য এ ভ্রাম্যমান পরীক্ষাগারের মাধ্যমে মান পরীক্ষা করা হয়।

এ অভিযানে দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এতে নেতৃত্ব দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফজলুল হক। আরো উপস্থিত ছিলেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম,নমুনা সংগ্রহকারী মোস্তফা আল মামুন। পরিদর্শন কালে নিরাপদ খাদ্য আইন এর বিভিন্ন দিক তুলে ধরা হয়। এবং স্বাস্থ্যকর পরিবেশে নিরাপদ খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের দিক নির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

১

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

২

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

image

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...

  • company_logo