• উদ্যোক্তা খবর

চাটমোহরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা মূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি চাটমোহর শাখার সহযোগিতায় রবিবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপ্যাল অফিস পাবনার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রশান্ত কুমার পালের সভাপত্বিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংক রাজশাহীর যুগ্ম পরিচালক এ কে এম আমিরুল ইসলাম, সহকারী পরিচালক শাহিনুর আলম, সোনালী ব্যাংক চাটমোহর শাখা ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক, চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা জাল নোট চেনার উপায় সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন এবং এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটমোহর শাখার প্রিন্সিপ্যাল অফিসার এস এম নুরুল ইসলাম।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo