ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্কঃ জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস বলছে, পশ্চিম ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি সনাক্ত করেছে।
উভয় সংস্থা বলছে, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল।
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্ব) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।
চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।
এছাড়া গত বছরের শুরুর দিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।
নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...
নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...
নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...
নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

মন্তব্য (০)