• সমগ্র বাংলা

বাজারের ইজারা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বাজারের ইজারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারামারি, মোটরসাইকেলে আগুন ও দোকানপাট ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বুধবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনায়ল সত্যতা স্বীকার করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, দু’পক্ষ পৃথক অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এর আগে মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১নং সিএন্ডবি বাজারে এঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন, মানিক (৫৫), নূরুল আমীন (৪৩), আলফাতুন (৩৮), আফতাব উদ্দিন (৪৮), অপর পক্ষের সাব্বির (২৫), সুহান (২২), শুভ (২৮) ও আজমল হোসেন শাকিল (২৬)। এ ঘটনায় দু’পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, ১নং সিএন্ডবি বাজারের আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। পূর্ব বিরোধের কারণে মঙ্গলবার রাত আটটার দিকে বাজারে সংঘর্ষ হয়। এতে দুপক্ষের বেশ কজন আহত হয়। পুড়িয়ে দেয়া হয় দুইটি মোটরসাইকেল। ভাংচুর করা হয় দুটি মোটরসাইকেল।

আফতাব উদ্দিন অভিযোগ করে বলেন, শাকিলের সাথে ১নং সিএন্ডবি বাজার নিয়ে বিরোধ রয়েছে। অভিযুক্তরা বাজারের ব্যবসায়ীদের নির্যাতন করে থাকে। এর প্রতিবাদ করায় আজমল হোসেন শাকিল তার ভাড়াটে বাহিনী নিয়ে হামলা চালিয়ে আমাদের চার জনকে কোপিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।

আজমল হোসেন শাকিল বলেন, আমি ১নং সিএন্ডবি বাজারের বৈধ ইজারাদার। অভিযুক্তরা আমার ইজারার কাজে বাধা দিয়ে ৫লাখ টাকা চাঁদা দাবী করে আসছে। আমি এ বিষয়ে পৌরসভা ও ইউএনও অফিসে অভিযোগ দিয়েও  কোন প্রতিকার পাইনি। পূর্ব বিরোধের কারণে মঙ্গলবার রাত আটার দিকে মানিক গং আমার ছোট ভাই সনিকে আটকে রাখে। তাকে উদ্ধার করতে গেলে অভিযুক্তরা আমাদের উপর হামলা চালিয়ে পিটিয়ে কুপিয়ে ৪ জনকে গুরুত্বর আহত করে। ৬টি দোকান ভাংচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে। মহাসড়কের উপর ফেলে দুইটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। রাতে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েছি।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo