• লিড নিউজ
  • জাতীয়

চলমান ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলমান বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করতে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটি শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টা থেকে রাজনৈতিক দলগুলোর নেতারা ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।

বৈঠকে আসা বিএনপির অন্যান্য সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ।

এর আগে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় যমুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আগামীকাল বৃহস্পতিবার তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বৈঠকের কথা জানান। তিনি বলেন, এসব বৈঠকের উদ্দেশ্য সাম্প্রতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা।

মন্তব্য (০)





image

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্...

image

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্ব...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যো...

image

তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

নিউজ ডেস্ক : টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে...

image

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে: তারেক ...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগ...

image

শিল্পায়নে উত্তরাঞ্চলের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে: ড. তি...

নিউজ ডেস্ক : রাজশাহীসহ উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল...

  • company_logo