• স্বাস্থ্য

সিটি করপরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে: ডা.জাহাঙ্গীর আলম

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নব নিযুক্ত পরিচালক (ঢাকা বিভাগ) ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে প্রথমে সিভিল সার্জন কার্যালয়ে আসেন। সেখান থেকে নারায়ণগঞ্জ খানপুর ৩শ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পরিদর্শন করেন তিনি। এ সময় দুটি হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমান, খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশারসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের মন্ত্রণালয়ে আজ মিটিং আছে, এ জন্য আমরা পরিস্থিতি জানতে এসেছি। সিটি করপরেশন ও স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রনে কাজ করবে। আশা করছি ডেঙ্গু অবস্থা ভালো হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় আমরা দুই ধরনের ব্যবস্থা নিচ্ছি। একটা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা। জেলা উপজেলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সকল চিকিৎসা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে। আরেকটা হচ্ছে মশা নিয়ন্ত্রণ। এটি নিয়ে আজও আমাদের মন্ত্রণালয়ে মিটিং আছে। গতকালও আমরা সারাদেশে জুম মিটং করেছি।

জেলা সিভিল সার্জন এএফএম ডা. মুশিউর রহমান বলেন, ডেঙ্গু রোগীদের আমরা একটা প্রটোকল মেন্টেইন করি। আমাদের ভিক্টোরিয়া হাসপাতালে একটা আইসিইউ আছে। সেখানে আমরা ৮ হাজার এমনকি ৫ হাজার প্লাটিলেটের রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি।আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo