• সমগ্র বাংলা

কৃষক হাসলে বাংলাদেশ হাসবে, কুড়িগ্রামে কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। কোনোভাবে জোর করে চাপিয়ে দিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। ফ্যাসিবাদীরা তাই ক্ষমতায় থাকতে পারে নি। আপনারা যদি সচেতন থাকেন আমরা অর্থ পাচারকারীদের বিচার করবো। ক্ষমতায় এসে পাচার করা সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের কৃষকদের বরাদ্দ বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি একটি বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সবার মুখে, কৃষকের মুখে হাসি থাকবে। 

তিনি সোমবার (২ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামের শহর সংল্গন বৈরাগীর বাজার ঈদগাহ মাঠে কুড়িগ্রাম জেলা কৃষকদলের উদ্দোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহ্বায়ক মো: রিপন রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রুকুনুজ্জামান খন্দকার রুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মো: মোশারফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ শাহনেওয়াজ লাবু ও আনোয়ার শাহাদত। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের পরিচালক কৃষিবিদ ড: মো: আব্দুল মজিদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: মোস্তাফিজার রহমান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহীন আশরাফ জুয়েল ও আবু হানিফ বিপ্লব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ প্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব মিয়াসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল,  শ্রমিকদল, মৎস্যজীবী দল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতুবৃন্ধ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন এই সরকারের কাছে দাবী থাকবে এই লুটপাটকারীদের বিচার করে তারপর আপনারা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরাও অনির্বাচিত সরকার বেশিদিন দেখতে চাই না কেননা আপনাদের জবাবদিহিতা নেই। বিএনপি যদি আপনাদের ভোটে জয়লাভ করে তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কৃষকদের কোনো দুঃখ থাকবে না। 

পরে চর উন্নয়ন গবষেণা কন্দ্রে ও পল্লী উন্নয়ন একাডমেী বগুড়ার সহযোগতিায় জলো কৃষকদল উদ্যোগে চরাঞ্চলরে ৬ শত ক্ষতগ্রিস্ত কৃষকদরে মাঝে বগেুন ও মরচিসহ বভিন্নি জাতরে ২৪ হাজার সবজরি চারা বতিরণ করা হয়।

মন্তব্য (০)





image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

image

ভালো দাম ও ফলনে বেড়েছে পাটের আবাদ

জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বি...

image

ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগো...

  • company_logo