• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলংকা ও নেপাল সফর করবেন। তার সফরের লক্ষ্য হচ্ছে এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করা। 

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়।

এতে বলা হয়, নয়াদিল্লিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন। তিনি মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন। ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার। আলোচনা সভায় বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যুগুলো স্থান পাবে।

আগামী ৫ ডিসেম্বর ডোনাল্ড লু শ্রীলংকার রাজধানী কলম্বো যাবেন। শ্রীলংকায় তিনি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলংকার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এরপর লু কাঠমান্ডুতে নেপালের সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন।

সবশেষ দক্ষিণ এশিয়া সফরে এসে ঢাকায় এসেছিলেন ডোনাল্ড লু। এ বছর দুবার বাংলাদেশ সফর করেছেন তিনি।

মন্তব্য (০)





image

কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান...

১

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে ...

image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্...

২

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রধানমন্...

image

ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

৩

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে মার...

image

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভ...

৪

নিউজ ডেস্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ন...

image

ইউরোপের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এয়ারবাস কেনা ...

৫

নিউজ ডেস্ক : ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ক...

  • company_logo