প্রতীকী ছবি
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর গ্রামে একাধিক মামলার চার আসামিকে ধরতে গিয়ে কোতয়ালী থানা পুলিশের এসআইসহ দুই কনস্টেবল আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভাটি কানাইপুর এলাকায়। আহত তিন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাটি কানাইপুর এলাকার চার সহোদর কামরুল, জসিম, আনো ও বাদশার নামে কোতয়ালী থানায় সন্ত্রাসী, মাদকসহ একাধিক মামলা ছিলো। গত ২৩ অক্টোবর এ চার সহোদরের বিরুদ্ধে মারপিটের আরো একটি মামলা করেন ভাটি কানাইপুরের আনোয়ারা বেগম। এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসান সিকদার রবিবার ( ১ ডিসেম্বর) বিকেলে আসামিদের ধরতে ফোর্স নিয়ে তাদের গ্রামের বাড়িতে যায়। এসময় একাধিক মামলার আসামি কামরুলকে গ্রেপ্তার করা হয়।
কামরুলকে গ্রেপ্তারের পর মাদক ব্যবসায়ী আনো, জসিম, বাদশাসহ বেশকিছু সন্ত্রাসী পুলিশের কাছ থেকে কামরুলকে ছিনিয়ে নেবার চেষ্টা করে। পরে তারা পুলিশের ওপর লোহার পাইপ, ছুরি, টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা পুলিশের তিন সদস্যকে বেদমভাবে মারপিট করে কামরুলকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আহত হন কোতয়ালী থানার এসআই হাসান সিকদার, কনস্টেবল সাগর চন্দ্র সরকার ও মোঃ মাহমুদুল হাসান।
পরে স্থানীয়দের সহায়তায় আহত তিন পুলিশ সদস্য ঘটনাস্থল থেকে ফিরে আসেন। পরে আহতেরা ফরিদপুর সদর হাসপাতালে এসে চিকিৎসা নেন।
হামলার শিকার এসআই হাসান সিকদার জানান, বেশ কয়েকটি মামলার আসামিদের গ্রেপ্তার করতে গেলে তারা আমাদের উপর হামলা চালায় এবং আসামি কামরুলকে ছিনিয়ে নেয়। তারা আমাকেসহ দুই কনস্টেবলকে আহত করেছে।
ফরিদপুরের কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান জানান, পুলিশের উপর হামলার ঘটনায় ১৪ জনের নামউল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

মন্তব্য (০)