• সমগ্র বাংলা

রাণীনগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা-মেয়ের আত্মহত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাক প্রতিবন্ধি কোরবান প্রামাণিক (৩২) নামের এক ব্যক্তি তার দশবছরের মেয়ে কুহেলীকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার রাণীনগর রেলস্টেশনের অদূরে চকের ব্রীজ নামক স্থানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত-কোরবান প্রামাণিক উপজেলার জিয়ানিপাড়া গ্রামের মনছের আলী প্রামাণিকের ছেলে।

কোরবান প্রামাণিকের ভাই শরিফুল ইসলাম জানান কোরবানের স্ত্রীকে নিয়ে তার পরিবারে কলহ লেগেই থাকতো। কোরবান তার সঙ্গে মাছের ব্যবসা করতো। কোরবানের দুই মেয়ে রয়েছে। কিন্তু কোরবানের স্ত্রী পরকিয়া প্রেমের সঙ্গে জড়িয়ে পরে। এমন বিষয় নিয়ে একাধিকবার বৈঠক করেও কোন লাভ হয়নি। গতকাল রবিবার পরকিয়া প্রেমিকের হাত ধরে কোরবানের স্ত্রী বাড়ি থেকে পালিয়ে গেছে। এই রাগ আর ক্ষোভে কোরবান তার ছোট মেয়েকে সঙ্গে নিয়ে সোমবার সকালে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

আমরা কোরবানের স্ত্রীর উপযুক্ত শাস্তি দাবী করছি। যে মহিলার কারণে আজ দুটি প্রাণ অকালে ঝড়ে গেলো তার দৃষ্টান্তরমূলক শাস্তি চাই। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান সোমবার চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্ত:নগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বাবা ও মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুইজনের মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo