• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরায়েলে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির।  

দেশটির গণমাধ্যম চ্যানেল-১২ এক প্রতিবেদনে বলা হয়েছে, বেন গিভির ইসরায়েল পুলিশকে নির্দেশ দিয়েছেন মসজিদগুলোকে লাউডস্পিকারের মাধ্যমে আজান সম্প্রচার করা থেকে বিরত থাকতে।

এক্সে করা একটি পোস্টে এই উগ্রপন্থী নেতা বলেছেন, “তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এই শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে। ”

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতিমালায় অনুযায়ী এখন থেকে ইসরায়েলে কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার সরঞ্জাম বাজেয়াপ্ত করতে পারবে। অনুমতিও দেওয়া হয়েছে পুলিশকে। এমনকি যেসব মসজিদ নির্দেশনা না মেনে স্পিকারে আজান দেবে তাদের জরিমানাও করা হবে।

তবে ইসরায়েলের বিরোধীদলীয় নেতারা ইতামার বেন গিভিরের এই নির্দেশনার নিন্দা জানিয়ে বিরুদ্ধে কথা বলেছেন। তাদের মধ্যে রয়েছেন লেবার পার্টির গিলাদ কারিভ।  

তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। অশান্তি সৃষ্টি না করা পর্যন্ত বেন গিভির থামবেন না। একটি ম্যাচের কাঠিই ব্যারেলে আগুন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী। ’

মন্তব্য (০)





image

ভারতে রাস্তায় নেমে এলো শতশত শিক্ষার্থী, যুদ্ধবিমান-ট্যাংক...

১

নিউজ ডেস্ক : পাঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ক্যাম্পা...

image

‎যেকোনো হামলার জবাবে ‘নতুন সামরিক প্রযুক্তি’ ব্যবহারের হু...

২

নিউজ ডেস্কঃ ইরানের ওপর যেকোনো ধরনের আগ্রাসনের জবাব ‘নত...

image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

৩

নিউজ ডেস্ক : ‘ইরান খুব শোচনীয়ভাবে হেরে যাচ্ছে। তারা এ...

image

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি দিল ইরান

৪

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে কোনো ভুল পদক্ষ...

image

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সা...

৫

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ...

  • company_logo