ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার খড়রিয়া এলাকায় পেড়লি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সেবা প্রদান করা হয়। সেবামূলক এ কর্মসূচির আয়োজন করে খড়রিয়া সোসাইটি নামে ঢাকাস্থ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় ছিলেন
খুলনা বিএনএসবি চক্ষু হসপিটাল এবং অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশন।
আয়োজকেরা জানায়, এ কর্মসূচির মাধ্যমে দৃষ্টি স্বল্পতা জনিত রোগ ও চোখের অন্যান্য সমস্যার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ৫০০ রোগীকে বিনামূল্যে ওষুধ ও ২০০ রোগীকে পাওয়ারযুক্ত চশমা দেওয়া হয়। এছাড়া চোখ পরীক্ষা করে ৩০০ ছানি রোগীদের বাছাই করা হয়েছে। তাদেরকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে৷ এছাড়া ১০ জনকে নেত্রনালীর অপারেশ করা হবে।
এসময় খুলনা বিএনএসবি চক্ষু হসপিটালের মেডিকেল টিমের সদস্য ডা. সেলিনা আক্তার, ডা. অয়ন সেন ও ডা. আসিফ হাসান, টিমের সমন্বয়ক মিজানুর রহমান,অস্ট্রেলিয়ার দ্যা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আমিনুর রহমানসহ খড়রিয়া সোসাইটির পরিচালক ও উপদেষ্টামণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...
নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...
নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...
নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...
নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

মন্তব্য (০)