• উদ্যোক্তা খবর

ঈশ্বরগঞ্জে বুক কেসের উদ্বোধন

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সর্বসাধারণের বই পাঠের সুবিধার্থে ৩টি বুক কেসের উদ্বোধন করা হয়েছে। রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বুক কেসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

তিনি বলেন, উপজেলা পরিষদে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় তারা বই পড়ে সময়টুকু কাটাতে পারবে। বিশেষ করে উপজেলা চত্বরে শহীদ মিনার সিঁড়িতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা বসে মোবাইল চালায়। সামনে যদি বই থাকে তবে তারা মোবাইলের পরিবর্তে বই পড়তে আগ্রহী হবে। নৈতিক চরিত্র গঠন ও জ্ঞান আহরণের ক্ষেত্রে বইয়ের কোন বিকল্প নেই। আপাদত ৩টি বুক কেস স্থাপন করা হয়েছে। পরবর্তিতে প্রয়োজন অনুসারে আরো বাড়ানোর হবে।

সেবা নিতে আসা উপজেলার বড়হিত ইউনিয়নের বাসিন্দা রিজভী হাসান বলেন, উপজেলায় এই প্রথম এমন বুক কেস তৈরি করা হয়েছে। এখন থেকে উপজেলায় কোন কাজে আসলে বই পড়ে সময় পার করতে পারবো। ইউএনওর এমন ব্যতিক্রমী এ উদ্যোগে সেবা নিতে আসা অনেক সেবাগ্রহীতারাই অভিনন্দন জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি আব্দুল আউয়াল, সদস্য সচিব আতাউর রহমান, উচাখিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo