• স্বাস্থ্য

তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়নে চাটমোহরে ফ্রি মেডিকেল ক্যাম্প 

  • স্বাস্থ্য

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি বাজারে উদ্বোধন করেন ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ আহমেদ মোস্তফা নোমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটমোহর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসাদুল ইসলাম হীরা।

চাটমোহর উপজেলার যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও জাসাস এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাঃ আব্দুল মজিদ, ডাঃ আতিকুর রহমান আতিক, ডাঃ মোঃ আলমগীর হোসেন ও ডাঃ সুমাইয়া আক্তার সিনথী রোগীদের মেডিসিন, গাইনি, যৌন, মানসিক, অর্থপেটিক ও ব্লাড গ্রুপিং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

উপজেলার  সাবেক চেয়ারম্যান ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন, বিগত সরকারের আমলে জনগন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ। 

অপরদিকে, সেবা গ্রহীতারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুবই খুশি। এসময় এলাকার ৪ শতাধিক অসহায় নারী পুরুষ সেবা গ্রহন করেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ডিবিগ্রাম  ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মজনু সরকার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায় হুমায়ুন কবির সোহাগ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, চাটমোহর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসলাম, চাটমোহর সরকারি কলেজে ছাত্রদলের আহবায়ক  মাছুম আকাশ, ইমরান ও রুহুল প্রমুখ।  

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চাটমোহর উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম তাজুইল।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo