• সমগ্র বাংলা

আইনজীবী হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ভারতীয় উগ্রবাদী সংগঠন ইসকন এর সন্ত্রাসী হামলায় চট্রগ্রামে এ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে ও ইসকনকে নিষিদ্ধ করার দাবীতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে তৌহিদী জনতাকে সাথে নিয়ে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। 

মিছিলটি উপজেলার মার্কাজ মসজিদের সামনে থেকে বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ পরবর্তী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়।মিছিল ও সমাবেশে "জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি" এক দুই তিন চার, ইসকন তুই দেশ ছাড়" একশন একশন, ডাইরেক্ট একশন" ‘আমার সোনার বাংলায়, উগ্রবাদের ঠাই নাই" ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান" এমন স্লোগান দিতে দেখা যায় আন্দোলনরত আলেম ওলামা, শিক্ষার্থী ও তৌহিদী জনতা। সমাবেশে বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে।

ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। এতে ভারতে বসে মদদ যোগাচ্ছে এদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী সন্ত্রাসীরা। ইসকনের অপতৎপরতা দেশকে অস্থিতিশীল করার চেষ্টারই অংশ।

ইসকন কোন হিন্দু সংগঠন নয়, ইসকন হলো একটি সন্ত্রাসী সংগঠন।  সেই ইসকনের বিচার না করলে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। সমাবেশে বক্তারা সরকারের কাছে উগ্রবাদী সংগঠন ইসকন বন্ধের দাবি জানান। ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন। 

ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি হাবিবুল্লাহ, মার্কায মসজিদের ইমাম ও খতীব মাওলানা জয়নাল আবেদীন, ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম ও খতীব মুফতি আহসানুল্লাহ প্রমুখ।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

image

ভালো দাম ও ফলনে বেড়েছে পাটের আবাদ

জামালপুর প্রতিনিধি : ভালো বাজারদর, অনুকূল আবহাওয়া ও কৃষি বি...

  • company_logo