• সমগ্র বাংলা

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে লাশ হয়ে ফিরলো রাকিব

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে এবং অপর আরেকজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া নয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটর সাইকেল আরোহী মো. রাকিব (২১) সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নের দক্ষিণ ঢেমশা ২নং ওয়ার্ডস্থ হাজারখীল এলাকার রাজমিস্ত্রী নুরুল ইসলামের ছেলে। আহত আরিফ (২১) একই এলাকার জামাল হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব ও আরিফ এবং আরও দু’জন বন্ধু ছিল তাদের সাথে, রাকিব সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থী।

ঘটনার সময় বাড়ি থেকে দু’জনে দুটি মোটর সাইকেল নিয়ে আমিরাবাদে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। সাথে ছিল গিফট। যাওয়ার পথে দ্রুতগামী একটি ঈগল বাস ধাক্কা দিলে তারা মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলে রাকিব প্রাণ হারায়। আহত আরিফকে দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo