• বিশেষ প্রতিবেদন

ব্রহ্মপুত্রের ভাঙ্গন রোধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বিভিন্ন প্লেকাড নিয়ে দাড়িয়ে আছে কোমলমতি শিক্ষার্থীরা। সাথে অভিবাবক ও এলাকাবাসি উপস্থিত ব্যানার নিয়ে। সবাই নদীর তীরে দাড়িয়ে স্লোগান দিচ্ছে নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী ভাঙ্গন থেকে রক্ষা করতে। কুড়িগ্রামের উলিপুর ও রৌমারী উপজেলার নদী ভাঙ্গন রোধের দাবীতে নদীর তীরে অনুষ্ঠিত মানববন্ধনের চিত্র এটি।

বৃহস্পতিবার(২৮ নভেম্বর) দুপুরে উলিপুরের সাহেবের আলগা ইউনিয়ন, রৌমারীর চর শৌলমারি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার ও নদী তীরবর্তী মানুষের উদ্যোগে সুখের বাতি চরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে ছাত্র-ছাত্রী, স্থানীয়সহ শত শত মানুষ অংশগ্রহন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গেল কয়েক বছর ধরে ভাঙনের কবলে পড়ে স্থানীয় কয়েক কিলোমিটার এলাকার বাড়িঘরসহ কৃষিজমি বিলীন হয়েছে। গত দুই মাসে ৫ শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী পাড়ে ভাঙন আতংকে আমরা বসবাস করছি। দ্রুততম সময়ের মধ্যে ভাঙনকবলিত এলাকা রক্ষা করা না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা।

সাহেবের আলগা ইউপি সদস্য নুরনবী প্রামানিক বলেন, সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর তীরে চলে আসছে। যে কোন মহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে । তাই শিক্ষা প্রতিষ্ঠানসহ নদীপাড়ের মানুষের বসতবাড়ি ও ফসলি জমি ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, নদী ভাঙন থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি রক্ষার্থে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। ভাঙন রোধে স্থায়ী একটি প্রকল্পের প্রস্তাবনা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত দুই মাসে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সুখের চর, খেওয়ার চর ও রৌমারী উপজেলার ঘুঘুমারি, খাওরিয়া, নয়াপাড়া ও সোনাপুর এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙনে প্রায় ৫ শতাধিক বসতবাড়ি ও ১০ একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন আতংকে রয়েছে সুখের বাতি আদর্শগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo