• লিড নিউজ
  • সমগ্র বাংলা

চট্টগ্রামে আইনজীবীকে হত্যার প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদ সভা

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি:  চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরে আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি আইন কর্মকর্তা এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন তারা। অন্যথায় সারা দেশের আইনজীবীরা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছেন বক্তারা। প্রতিবাদ সভায় কয়েকজন বক্তা ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন। 

আইনজীবী  সমিতি চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট তহিদুল হক সরকার।  বক্তব্য দেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আ. ন. ম. হাবিবুল্লাহ, আদালতের  জিপি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পিপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট আনিসুর রহমান চৌধুরী, এ্যাডভোকেট মাম আলী, এ্যাডভোকেট ফিরোজ ইব্রাহিম, এ্যাডভোকেট লিয়াকত আলী, আনোয়ারুল আজিম সরকার খোকন এবং ইন্দ্রজিত কুমার অনিকসহ অন্যান্যরা। 

মন্তব্য (০)





image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

১

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

২

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৩

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

image

কেরানীহাটে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাব...

৪

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

image

অজ্ঞাত ব্যক্তির মরদেহ দাফনে মানবিকতার দৃষ্টান্ত সিরাজুল ই...

৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরিচয়হীন এক ব্যক্তির মরদে...

  • company_logo