• উদ্যোক্তা খবর

নওগাঁয় আশার শীতবস্ত্র হস্তান্তর

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষদের জন্য জেলা প্রশাসনের নিকট শীতবস্ত্র হিসেবে কম্বল হস্তান্তর করেছে আশা-নওগাঁ জেলা। বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র, সুবিধা বঞ্চিত শীতার্তদের মাঝে সারা দেশব্যাপী প্রতি বছর কম্বল বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় চলতি বছরও কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে আশা।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নিকট শীতবস্ত্র হিসেবে চারশতটি কম্বল তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আশা-নওগাঁর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার টি.এম আব্দুল হালিম, ডিস্ট্রিক ম্যানেজার (মহাদেবপুর) মতিয়ার রহমান, আশা-নওগাঁ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার নয়ন কুমার মন্ডল, সিনিয়র রিজিওনাল ম্যানেজার (এগ্রি ও বিশেষ) মোঃ সাইফুদ্দিন, সাপোর্ট ইঞ্জিনিয়ার এনামুল হক ,নওগাঁ সদর-১ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মানিক আলী, মোঃ আতিকুর রহমান, এবিএম কম সিও মোঃ আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণের এমন উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান। আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের ভূয়ষী প্রশংসা করেন তিনি। পাশাপাশি এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরামর্শও দেন জেলা প্রশাসক।

মন্তব্য (০)





image

ঘরে বসে বিদেশী ভাষা শিখছে বাংলাদেশের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে শিক্ষা এখ...

image

চাকরি ছেড়ে উদ্যোক্তা, আচার বিক্রি করে মাসে আয় ১ লাখ টাকা

নীলফামারী প্রতিনিধি : পড়ালেখা শেষ করে একসময় নিয়মিত...

image

‎ওয়ার্ল্ড ওমেন্স সামিট ২০২৬-এ নারী উদ্যোক্তাদের সম্মাননা...

নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘ওয়ার...

image

রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : শীতকা...

image

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০...

নিজস্ব প্রতিবেদক : ত্বক ও চুলের বিজ্ঞানভিত্তিক এবং পার্সোনালাইজড পরিচর্যায় ন...

  • company_logo