• সমগ্র বাংলা

উলিপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা 

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষোষিত ৩১ দফা বাস্তবায়নে  কুড়িগ্রামের উলিপুরে লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

মঙ্গলবার(২৬ নভেম্বর) বিকালে উলিপুর পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সর্বসাধারনের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে তার সাথে ছিলেন, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফুলু, জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা বিএনপি'র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাজমুল, মঈন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম প্রমুখ।

রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশের রুপরেখা হবে একটি সুখী, সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ। তিনি আরো বলেন ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশ প্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে আব্দুল খালেক বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন খুন-গুম ধর্ষণ করেছে, একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল, তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।

মন্তব্য (০)





image

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেব...

১

পঞ্চগড় প্রতিনিধি: সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ...

image

টিকটকে পরিচয়, প্রেমের টানে মালয়েশিয়া থেকে বাংলাদেশে এসে য...

২

বেনাপোল প্রতিনিধি: ভালোবাসার টানে হাজার মাইল পাড়ি দিয়ে মালয়ে...

image

পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলনমেলা অন...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে চা চাষিদের অংশগ্রহণে দিনব্যাপী চা ...

image

জামালপুরে পৃথক স্থানে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি ...

image

নড়াইলে গরু বহনকারী ট্রলি খাদে পড়ে চালক নিহত

৫

নড়াইল প্রতিনিধি : নড়াইলে গরু বহনকারী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে...

  • company_logo