ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ "বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ" - এই শ্লোগান কে সামনে রেখে নড়াইলে বৃক্ষমেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সামাজিক বনায়ন জোন, নড়াইলের সহকারী বন সংরক্ষক অমিতা মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, নড়াইলের উপ পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস, নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী ২ ডিসেম্বর।
পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...
পাবনা প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

মন্তব্য (০)