• সমগ্র বাংলা

আগামী বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব: কেন্দ্রীয় ছাত্রদল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ 'ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। তারা যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে সেইজন্য ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। আগামীতে দেশের প্রতিটা স্কুল কলেজে সুন্দর শৃঙ্খলা রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে রাজনীতি করতে চায় সেইভাবেই ছাত্রদলে রাজনীতি হবে। আগামী বাংলাদেশের ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব।'

পাবনার ঈশ্বরদীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজ, ঈশ্বরদী সরকারি কলেজ এবং ঈশ্বরদী মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তারা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডাঃ তৌহিদুর রহমান আউয়াল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, পাবনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ মাহমুদুল হাসান, এম কে ফরিয়াদ, ঈশ্বরদী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক আবির হোসেন, রাকিবুল ইসলাম প্রমুখ।
 

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo