• সমগ্র বাংলা

মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক মাঝ বয়সী এক নারীর মরদেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন তারা। রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯ টায় রুম পরিষ্কারের জন্য রুমে গেলে রুমের দরজা ভিতর থেকে চাপানো পাওয়া যায়। এরপর মালিকপক্ষকে বিষয়টা অবগত করলে বেলা সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়।

দম্পতি পরিচয় আসা দুজনের নাম পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন নামে নাম এন্ট্রি করেছে বলে জানায় তিনি। রেজিস্ট্রারে উল্লেখ করা হয়, রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নিকাহনামার ফটোকপি।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo