• বিশেষ প্রতিবেদন

গাইবান্ধায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম

  • বিশেষ প্রতিবেদন

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি গাভি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছে। শুক্রবার (২২ নভেম্বর) সকালে বামনডাঙ্গার রামদেব গ্রামের জাহাঙ্গীর আলম জিন্নাহর বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।

জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের ওপরে অতিরিক্ত আরও দুইটি পা রয়েছে। গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, গাভিটি সকালের দিকে একটি ৬পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।

পরে চিকিৎসক জানায়, ৬পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ৬পা হলেও বাছুরটির কোনো সমস্যা হবে না।

মন্তব্য (০)





image

ঈদের আনন্দ ছড়িয়ে দিতে মজার ইশকুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ম...

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত ও ...

image

ঈদ উপলক্ষে প্রস্তুত চাঁপাইনবাবগঞ্জের বিনোদন কেন্দ্রগুলো

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : আমের রাজধানীতে ভ্রমণপিপাসুদের জন্য  এবার...

image

জামালপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড়, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্...

image

রাণীনগরের অদম্য পাঁচ নারীর জীবন যুদ্ধের সফলতার গল্প

নওগাঁ প্রতিনিধি: সমাজের এমন কিছু নারী রয়েছেন যারা প্রতিনিয়তই...

image

৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী প্রতিদিন ঘটছে নানা ঘটনা। সেসব ঘটনাই...

  • company_logo