• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী বাংলাদেশ দলের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান, রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাজুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: ফারুক হোসেন, মাজেদ জাহাঙ্গীর অপু, মাসুদ রানা প্রমুখ।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে জেলা প্রশাসক ইশরাত ফারজানা ঠাকুরগাঁও রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমি থেকে উঠে আসা সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন-২৪ বিজয়ী দলের সদস্য মোছা. সাগরিকা, স্বপ্না রানী ও কোহাতি কিসকুকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিরাপত্তা নিশ্চিত সহ ক্রীড়াঙ্গেনর উন্নয়নে নারী ফুটবলারদের পাশে থেকে সহযোগিতা করার আস্বাস দেন জেলা প্রশাসক। উল্লেখ্য, চলতি বছরের গত ৩০ অক্টোবরে কাঠমুন্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফে ফের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ২০২২ সালে একই প্রতিপকে হারিয়ে প্রথমবার দণি এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের শিরোপা জিতেছিল মেয়েরা।

 

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo