• সমগ্র বাংলা

দিনাজপুরে আদালত চত্তরে শিক্ষার্থী এবং বিএনপির পৃথক বিক্ষোভ সমাবেশ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ কোটা বিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারিদের উপর সহিংস সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গনহারে জামিন দেওয়ার প্রতিবাদে এবং জড়িত বিচারকদের দ্রুত প্রত্যাহারের দাবিতে দিনাজপুরে আদালত চত্তরে পৃথক ভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে দুইটি সংগঠন। ৩ দফা দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে  প্রথমে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারি শিক্ষার্থীরা।

 গণহারে জামিন দেওয়ায় আগে ছাত্রলীগের সাথে জড়িত থাকা দু'জন জুডিয়াল ম্যাজিষ্ট্রেটকে ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা। এদিকে বিচারকদের প্রতি পক্ষপাতহীন বিচারের দাবিতে দুপুরে আদালত চত্তরে সচেতন দিনাজপুরবাসীর ব্যানারে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 বিএনপি নেতারা বলেন, মিথ্যা গায়েবী মামলায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রিমান্ডে মঞ্জুরসহ জামিন না দিয়ে মাসের পর মাস কারাগারে পাঠানো বিচারকরাই এখন গনহত্যা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের গণহারে জামিন দিচ্ছেন।

বিচারকদের মধ্যে দুজন নিজেদেরকে আগে ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেই জামিন দিয়ে যাচ্ছেন। স্বৈরাচারের দোষর বিচারকদের প্রত্যাহার করা না হলে আদালত চত্তর অবরুদ্ধ করে রাখার মত কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুমকি দিয়েছেন আয়োজক নেতারা।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo