• সমগ্র বাংলা

রংপুরে গবাদিপশুর খাওয়াকে কেন্দ্র করে দু-পক্ষে সংঘর্ষ আহত-১২

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় গবাদিপশুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এঘটনায় কম পক্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।গত মঙ্গলবার রাতে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এঘটনা ঘটেছে। তবে গুরুত্বর অবস্থায় আহতদের রাতেই পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার  দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান এ সব তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন গবাদিপশুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।খবর পেয়ে রাতেই ঘটনা¯’লে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আহতরা হলেন, নগরবন্দ গ্রামের আলেফ মিয়া (৪০), রুবেল মিয়া (২১), হাজেরা বেগম (৬৫), হজরত আলী (২৪), আমিনুর ইসলাম (৬৭) জহুরা বেগম কল্পনা (৩৬) আলেমা বেগম (৬০), জেসমিন খাতুন (২৩), সাজে বেগম (৩৮), সুইটি (৪০), আলমগীর (৪৫) ও কুদ্দুস মিয়া (১৭)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানা যায়,নগরবন্দ গ্রামের হাসেন আলীর বাড়ির উঠানে ধানের খড়ের গাদার কিছু খড় পাশের বাড়ির আলেফ মিয়ার একটি গরুর বাছুর খেয়ে ফেলে। এটা দেখে হাসেন আলীর স্ত্রী সুইটি বেগম আলেফ মিয়ার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আলেফ মিয়ার স্ত্রী পাল্টা বকাবাদ্যি করলে ঝাড়ু হাতে তাকে মারার জন্য সুইটি তাদের বাড়ির উঠানে যায়।তখন পাশে দাঁড়িয়ে থাকা আলেফ মিয়ার ছেলে লাঠি দিয়ে সুইটির মাথায় আঘাত করে। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন সুইটি বেগম বলে অভিযোগ প্ওায়া গেছে।

এরপর স্থানীয় কয়েকজন লোক আলেফ মিয়ার পরিবারকে আক্রমণ করে।এসময় দুপক্ষের সংঘর্ষেও ঘটনায় ১২ জন আহত হন।এরপর ক্ষুব্ধ এলাকাবাসী আলেফ মিয়ার পরিবারকে তাদের বাড়ির ভেতরে অবরুদ্ধ করে রাখে।পরে রাতেই থানা পুলিশকে খবর দিলে ঘটনা¯’লে পুলিশ পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়।এর পর সেনাবাহিনীকে খবর দেয় তারা।সেনাবাহিনীর একটি দল পুলিশসহ আহতদের উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামান জুয়েল বলেন,এখন পর্যন্ত ৮জন ভর্তি হয়েছে।এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পরিবারটিকে উদ্ধার করা চেষ্টা করি।

কিš‘ এলাকাবাসীর ক্ষোভের মুখে সেনাবাহিনীর সহযোগিতা ও অতিরিক্ত পুলিশ নিয়ে পরিবারটির লোকজনকে উদ্ধার করা হয়েছে।এঘটনায় দুই পক্ষের প্রায় ১২-১৩ জন আহত হয়েছে।মামলার প্রস্তুতি নিচ্ছেন।অভিযোগ প্ওায়া গেছে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।এঘটনায় দোষি ব্যক্তিদের তদন্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

চুয়াডাঙ্গায় অর্ধশত অবৈধ স্থাপনা দোকান-পাট উচ্ছেদ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর চৌ...

image

চুয়াডাঙ্গায় দালালসহ হাইকোর্টের ভূয়া আইনজীবী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় জেলা জজ আদালত চত্তরে হাইক...

image

সদরপুর থানা প্রাঙ্গণে হাতি রাখা নিয়ে সংকট: আদালতের নির্দে...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে চাঁদা তোলার সময় দুর্ঘটনা...

image

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বিএনপির আচরণের ওপর নির্ভর কর...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে কি না, তা...

image

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মৃত্যু: ওসিসহ ১১ পুল...

 

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমে...

  • company_logo