• সমগ্র বাংলা

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় নারী শ্রমিকসহ দুইজন নিহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের নতুন বাজারে মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় নারী শ্রমিক ও বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে কলেজ ছাত্র নিহত হয়েছেন।

বাস চাপায় নিহত মোছা. বিলকিছ আক্তারের শেরপুর জেলার নালিতাবাড়ি থানার মালিয়াপাড়া গ্রামে। সে ভবানীপুর এলাকায় এলাকার ট্রাস্ট নীটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে জুনিয়র অপারেটর পদে চাকুরী করতো।

অপরদিকে, মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের বাহাদুরপুর গ্রামের নির্মল সরকারের ছেলে নিলয় সরকার। সে পুবাইলের ম্যাটসের ১ম বর্ষের ছাত্র ছিলেন।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, রোববার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুলা গবেষণা ইন্সটিটিউটের সামনে শেরপুর থেকে ঢাকাগামী আমানি পরিবহনের একটি বাস মহাসড়ক পার হওয়ার সময় মোছা; বিলকিছ আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরদিকে, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, রোববার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খাসির মাংস কেনার জন্য মোটর সাইকেল যোগে বাহাদুরপর থেকে বাংলাবাজার সড়ক ধরে রাজেন্দ্রপুর আরপি গেইট এলাকায় যাচ্ছিল নিলয়। এসময় রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার মুখী এক অটোরিকশার সাথে নিলয়ের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে আইনহত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo