ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক: গান গেয়ে ভক্তদের ভালোবাসার মালা গলে পরেছেন ভারতীয় র্যাপার বাদশা। কিন্তু আইনের চোখে তো সবাই সমান। আর তাই তো বকেয়া না মেটানোয় পড়লেন আইনি জটিলতায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।বাদশার জনপ্রিয় মিউজিক ভিডিও ‘বাওলা’ নিয়ে এই জটিলতা।
গানটি প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছিল এক বিজ্ঞাপনী সংস্থাকে। ওই বিজ্ঞাপন সংস্থার কর্ণধার কার্নাল জেলা আদালতে বাদশার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিজ্ঞাপনী সংস্থার পক্ষ থেকে আদালতে বলা হয়, জানানো হয়, নির্দিষ্ট অর্থের বিনিময়ে গানের প্রচারের দায়িত্ব নেয় তারা। অকাতরে অর্থ ব্যয় করে। গান দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে যায়।
কিন্তু বাকি অর্থ এখনও তাদের কাছে এসে পৌঁছয়নি। একের পর এক তাগাদা দিয়ে তারা ক্লান্ত! বাদশার নাগাল না পাওয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা।তবে আইনি জটিলতার অভিজ্ঞতা এবারই প্রথম না বাদশার। এর আগেও মামলা খেয়েছেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা হয়েছিল তার নামে।
বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপা...
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর নিজের প্রেমের একটি ঘটনা প্রক...
বিনোদন ডেস্ক : দীর্ঘ এক মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে পারিবা...
বিনোদন ডেস্ক : বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবীন চৌধুরী অভিনয়ের প...
নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের সমর্থনে কথা বলেছিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিন...

মন্তব্য (০)