• সমগ্র বাংলা

লালমনিরহাটে গার্ল গাইডসের তাঁবু জলসা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: "আত্নবিশ্বাস গড়ে তোলো, আত্মমর্যাদায় এগিয়ে চলো" এই শ্লোগানে লালমনিরহাটে জেলা  গাইড ডে ক্যাম্পের আয়োজনে তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত এ তাঁবু জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এমন রকিব হায়দার।

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের লালমনিরহাট জেলা কমিশনার সরমিন আরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জলসা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস,এসোসিয়েশনের রংপুর অঞ্চলের কোষাধ্যক্ষ ওয়ালেদা বেগম, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান, রংপুর জেলা গার্লস গাইডের সাধারণ সম্পাদক রেজিনা সাবরিনা প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, লালমনিরহাট গার্ল গাইডস কে দেশের মধ্যে অন্যতম হতে হবে। বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের লালমনিরহাট জেলার আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ তাঁবু জলসায় জেলার ৫টি উপজেলার ২শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়।

এ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীরা প্রতিকুল পরিবেশে নিজেদেরকে রক্ষার উপায়, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, ভবিষ্যত প্রজন্মকে সুনাঅন্যকে সহযোগীতা প্রদান, প্রাথমিক চিকিৎসা পদ্ধতির ব্যবহার ও কৌশল এবং পারিবারিক দৈনন্দিন কাজকর্ম সম্পর্কে জানতে পারবে।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo