• সমগ্র বাংলা

গাজীপুরে ২৩ দিন পর কাজে ফিরলেন টিএনজেড কারখানার শ্রমিকরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে।শনিবার (১৬ নভেম্বর) সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান দিয়েছেন। এছাড়া জেলার অন্যান্য কারখানাগুলোর পরিবেশও স্বাভাবিক আছে বলে জানা গেছে। এর আগে, ওই কারখানা কর্তৃপক্ষের ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সব শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা আছে।

এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফায় শ্রমিক আন্দোলন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার (০৯ নভেম্বর) সকাল ৯টা থেকে গত সোমবার (১১ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত টানা তিন দিন বেতন ভাতার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানা সামনে নোটিশ টানিয়ে দেওয়া হয় যে আজ (শনিবার) থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগ দিয়েছেন। টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো. হেদায়তুল হক বলেন, গত বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া আরও কিছু বকেয়া আছে যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন।

আমি আশা করছি আর কোনো সমস্যা হবে না। কারখানার এই শ্রমিক সংকট সমাধান করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবসহ সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উল্লেখ্য, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের পাঁচটি কারখানা আছে। এসব কারখানায় সাড় ৬ হাজার শ্রমিক কাজ করেন। বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।

মন্তব্য (০)





image

নদী দখলমুক্ত করতে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না: পানি সম্...

১

পঞ্চগড় প্রতিনিধি: দেশের নদী, খাল ও জলাশয় দখলমুক্ত এবং পুনরুদ...

image

বেনাপোলে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃ...

২

বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫...

image

‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রুপপুর বিদ্যুৎ প্রকল্পে পৌঁছেছ...

৩

‎পাবনা প্রতিনিধিঃ ‎কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর ...

image

চুয়াডাঙ্গায় পুলিশ সদস্যদের কৃতি সন্তানদের সংবর্ধনা

৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত বিভিন্ন ...

image

বগুড়ার নন্দীগ্রামে কৃষকের লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভ...

৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃ...

  • company_logo